Canton Fair in China 2026 15/02/2026
চায়না Canton Fair বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এর আনুষ্ঠানিক নাম China Import and Export Fair। ১৯৫৭ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই বিজনেস ফেয়ার (Business Fair) আজ বৈশ্বিক আমদানি-রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর দুইবার (এপ্রিল–মে এবং অক্টোবর–নভেম্বর) চীনের Guangzhou শহরে এই বিশাল ফেয়ার অনুষ্ঠিত হয়।
বিশ্বের ২০০টিরও বেশি দেশ থেকে লক্ষাধিক ব্যবসায়ী, আমদানিকারক, পাইকার ও উদ্যোক্তা এই মেলায় অংশগ্রহণ করেন। প্রায় ২৫,০০০+ প্রদর্শক এবং লাখ লাখ পণ্যের সমাহার এই মেলাকে অন্য সব ট্রেড ফেয়ার থেকে আলাদা করেছে।

Canton Fair ব্যবসায়ীদের জন্য কেন গুরুত্বপূর্ণ? (Importance of Canton Fair)
বর্তমান বৈশ্বিক বাজারে সরাসরি প্রস্তুতকারকের সাথে সংযোগ স্থাপন করতে চায়না ব্যবসায়ীদের জন্য একই ছাদের নিচে Canton Fair –এর মাধ্যমে সেই সুযোগ তৈরি করে দেয় । এই বিজনেস ফেয়ারে অংশ নিয়ে আপনি—
- সরাসরি কারখানা ও প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করতে পারবেন
- প্রতিযোগিতামূলক পাইকারি মূল্য জানতে পারবেন
- নতুন ও ট্রেন্ডিং পণ্যের আপডেট পাবেন
- কাস্টমাইজড অর্ডার নিয়ে আলোচনা করতে পারবেন
- দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারবেন
যেসকল পণ্য প্রদর্শন করা হয় (Product Exhibition)
চায়না Canton Fair–এ প্রায় সব ধরনের শিল্পখাতের পণ্য প্রদর্শিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—
- ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স
- মেশিনারি ও ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট
- অটোমোবাইল ও অটো পার্টস
- বিল্ডিং ম্যাটেরিয়ালস ও স্যানিটারি পণ্য
- ফার্নিচার ও হোম ডেকোর
- কনজিউমার গুডস ও গিফট আইটেম
- টেক্সটাইল, গার্মেন্টস ও ফুটওয়্যার
- মেডিকেল ইকুইপমেন্ট ও হেলথ কেয়ার পণ্য
এই বিশাল বৈচিত্র্যই এই ফেয়ার–কে বিশ্বব্যাপী প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করেছে।

কয়টি ধাপে এই মেলা অনুষ্ঠিত হয়? (Phases of Canton Fair)
চায়নাতে Canton Fair তিনটি ধাপে অনুষ্ঠিত হয়—
ধাপ ১: ইলেকট্রনিক্স, মেশিনারি, হেভি ইন্ডাস্ট্রি, বিল্ডিং ম্যাটেরিয়ালস
ধাপ ২: কনজিউমার গুডস, গিফটস, হোম ডেকোরেশন
ধাপ ৩: টেক্সটাইল, গার্মেন্টস, জুতা, অফিস সামগ্রী ও মেডিকেল পণ্য
প্রতিটি ধাপ নির্দিষ্ট শিল্পখাতভিত্তিক হওয়ায় ব্যবসায়ীক অংশগ্রহণকারীরা পরিকল্পনা অনুযায়ী ভিজিট করতে পারেন।
কারা অংশগ্রহণ করবেন? (Participants of Canton Fair)
- আমদানিকারক ও পাইকার
- ই-কমার্স ব্যবসায়ী
- সুপারশপ ও রিটেইল চেইন মালিক
- স্টার্টআপ উদ্যোক্তা
- ইন্ডাস্ট্রিয়াল প্রোকিউরমেন্ট ম্যানেজার
আপনি যদি আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ করতে চান, তাহলে Canton Fair in China আপনার জন্য একটি কৌশলগত সুযোগ।

ফেয়ারে অংশগ্রহণের জন্য যেসকল প্রস্তুতি নেয়া জরুরী (Required Steps of Participation)
Canton Fair–এ সফলভাবে অংশগ্রহণের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া উচিত—
- অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করা
- চায়না বিজনেস ভিসা নিশ্চিত করা
- গুয়াংজুতে হোটেল বুকিং নিশ্চিত করা
- সম্ভাব্য সরবরাহকারীর তালিকা প্রস্তুত করা
- পর্যাপ্ত ভিজিটিং কার্ড ও কোম্পানি প্রোফাইল সঙ্গে রাখা
উপসংহার (Final Thoughts)
চায়নায় আয়োজিত Canton Fair শুধু একটি প্রদর্শনী নয়, এটি বৈশ্বিক বাণিজ্যের এক বিশাল মিলনমেলা। বিশ্বের বৃহত্তম Business Fair এবং শীর্ষস্থানীয় Import and Export Fair হিসেবে এটি আজও আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্রবিন্দু।
নতুন পণ্য সংগ্রহ, বিশ্বস্ত সরবরাহকারী খুঁজে পাওয়া এবং বৈশ্বিক বাজারে নিজের অবস্থান শক্তিশালী করতে Canton Fair–এ অংশগ্রহণ হতে পারে আপনার ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
চায়না বিজনেস ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা করতে যোগাযোগ করুন-
TripSilo
01730-594333, 01632-555333